Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢাবিতে ভর্তি পরীক্ষায় প্রথম প্রিয়ন্তি

admin • 28 Mar 2024, 04:30 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঢাবিতে ভর্তি পরীক্ষায় প্রথম প্রিয়ন্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার (২৮ মার্চ)। এ বছর এই ইউনিটে পাসের হার ১০.০৭ শতাংশ, আর ফেল করেছেন ৮৯.৯৩ শতাংশ শিক্ষার্থী।

এদিন বিকেল সাড়ে তিনটায় উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম.মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন। এই ইউনিটে প্রথম হয়েছেন খুলনা এম এম সিটি কলেজের প্রিয়ন্তি মন্ডল। এসএসসি ও এইচএসসির জিপিএসহ ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত মোট নম্বর ১০৫ দশমিক ২৫।

যেভাবে ফলাফল জানা যাবে: ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী তার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে https://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন। এছাড়া আবেদনকারীরা রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU>Space> ALS> Space> Roll Number টাইপ করে ১৬৩২১ নম্বরে সেন্ড করে ফিরতি মেসেজে ফল জানতে পারবেন।

উত্তীর্ণ ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তারিখসমূহ ১। উত্তীর্ণ ও ভর্তিচ্ছু শিক্ষার্থী আগামী ৩ এপ্রিল বিকাল ৩টা হতে ২৫ এপ্রিল রাত ১১:৫৯ পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করবে। বিষয় পছন্দক্রম অনলাইনে দেয়ার সুবিধার্থে আগামী ১ এপ্রিল হতে শিক্ষার্থীরা তার ভর্তিযোগ্য বিষয়ের তালিকা ওয়েবসাইট থেকে নামাতে পারবে। তালিকাটি প্রিন্ট করে তাতে পছন্দক্রম আগে লিখে রাখলে পছন্দক্রম অনলাইনে প্রদানে ভুল এড়ানো যাবে।

২। উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ২১ এপ্রিল হতে ২৫ এপ্রিল এর মধ্যে কোটার ফরম সংশ্লিষ্ট অনুষদের ডিনের অফিস হতে সংগ্রহ এবং যথাযথভাবে তা পূরণ করে ডাউনলোডকৃত বিষয় পছন্দক্রমের কপিসহ উক্ত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট ডিনের অফিসে জমা দিতে হবে।

৩। ফলাফল নিরীক্ষণের জন্য সংশ্লিষ্ট অনুষদের ডিনের অফিসে ১০০০ (এক হাজার) টাকা ফি প্রদান সাপেক্ষে আগামী ৩১ মার্চ হতে

৪ এপ্রিল পর্যন্ত অফিস চলাকালীন সময়ে আবেদন করা যাবে।

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতকের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।