Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসে আগুন, আহত ৩

admin • 24 Nov 2023, 02:14 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসে আগুন, আহত ৩

মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় একটি যাত্রীবাহী বাসে আগ্নিকাণ্ডের ঘটানা ঘটেছে। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী সেতুর মুন্সিগঞ্জ প্রান্তে টোল প্লাজার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

 

তিনি জানান, আজ দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখানের ধলেশ্বরী টোল প্লাজার সামনে ইসলামিয়া পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে আমাদের দুইটি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

টোলপ্লাজায় থাকা কর্মরতরা জানান, সকালে ঢাকা থেকে মাওয়াগামী শ্যামলী বাসে হঠাৎই আগুন লাগে। তবে কারা আগুন দিয়েছে স্পষ্ট না। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

 

এ ঘটনায় বাসের তিন যাত্রী আহত হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন ইস্টিটিউটে নেয়া হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।