Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট

admin • 06 Mar 2024, 10:33 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট

অতিরিক্ত গাড়ির চাপ ও চার লেন সড়কের কাজের কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকা ও উত্তরবঙ্গের চলাচলকারী যাত্রী ও চালকরা।

বুধবার (৬মার্চ) ভোররাত থে‌কে মহাসড়‌কের টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব হ‌তে রসুলপুর পর্যন্ত প্রায় ১৭ কি‌লো‌মিটার এলাকাজুড়ে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়। যান নিরসনে এলেঙ্গা হাইওয়ে পুলিশ, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা ও বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের লোকজন কাজ করে যাচ্ছে।

অপরদিকে, যানজটের কারণে ঢাকা ও উত্তরবঙ্গগামী অসংখ্য যানবাহন বিকল্প সড়ক হিসেবে বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর- এলেঙ্গা আঞ্চলিক মহাসড়ক ব্যবহার করছেন। এতে পাথাইলকান্দি, সিরাজকান্দি, মাটিকাটা, গোবিন্দাসী স্কুল রোড, ভূঞাপুর বাসস্ট্যান্ড, সিংগুরিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে এলাকায় সকালে স‌রেজ‌মি‌নে দেখা গে‌ছে, মহাসড়‌কের এলেঙ্গা হ‌তে ব্ঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত ১৪ কি‌লো‌মিটার দুই লে‌নেই প‌রিবহ‌নের চাপ র‌য়ে‌ছে। ত‌বে, এলেঙ্গা হ‌তে ঢাকাগামী লে‌নে তেমন প‌রিবহন নেই।

এই যানজ‌টের কার‌ণে উত্তরব‌ঙ্গগামী এবং ঢাকাগামী প‌রিবহনগু‌লো এলেঙ্গা হ‌তে ভূঞাপুর-তারাকা‌ন্দি-বঙ্গবন্ধু সেতুপূর্ব আঞ্চ‌লিক সড়ক ব্যবহার ক‌রে সেতু গোলচত্ত্বর হ‌য়ে চলাচল কর‌ছে।

বগুড়াগামী থেকে কাঁচামালবাহী ট্রাক চালক কদ্দুস হোসেন বলেন, সেতু পশ্চিমে টোল দিয়ে এসেই কাঁচামাল নিয়ে ঘণ্টাখানেক ধরে সেতু পূর্ব গোল চত্বর এলাকায় আটকে আছি। যথা সময়ে আড়তে কাঁচা মাল পৌঁছাতে কোনো সম্ভাবনা নেই। অন্যান্য দিনের তুলনায় আজকে কয়েকগুণ গাড়ির চাপ বেশি।

গাবতলী থেকে আসা রংপুরগামী শ্যামলী পরিবহনের যাত্রী হাসান আলী, রত্না বেগমসহ অনেকে বলেন, দীর্ঘসময় ধরে যানজটের কবলে পড়েছি। প্রায় এলেঙ্গার দিকে যানজটের শিকার হতে হয়। যানজটের চরম ভোগান্তি পোঁহাতে হচ্ছে। সড়কে এলোমেলো গাড়ি চালানো ও চার লেনের কাজ করার কারণে এমন যানজট সৃষ্টি হয়েছে বলে শুনেছি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ বে‌শি সেই সা‌থে এলেঙ্গা হ‌তে সেতু পূর্ব পর্যন্ত দুইলে‌নে সড়‌কে প‌রিবহ‌নের ধীরগ‌তি হ‌লেই ট্রাক চালকরা ঘু‌মি‌য়ে যায়। ‌এতে পিছ‌নের গা‌ড়িগু‌লোও ম‌নে ক‌রে সড়‌কে যানজটের সৃ‌ষ্টি হ‌য়েছে।

তিনি আরও জানান, তাছাড়া এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত চার লেন সড়কের কাজ চলছে। যার কারণে যানজট আরও লেগে যায়। যানবাহন ধীরগতিতে চলছে। তবে, যানজট নিরস‌নে হাইও‌য়ে পু‌লি‌শের পা‌শাপা‌শি জেলা পু‌লি‌শের সদস্যরা কাজ কর‌ছে। বেলা বাড়ার সা‌থে সা‌থে যানজট কমে আসবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।