Thursday, 5 November 2026
শিরোনাম
লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
এক্সক্লসিভ জাতীয়

ঢাকা জেলা আ.লীগের কার্যালয় উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ঢাকা জেলা আ.লীগের কার্যালয় উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা জেলা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (৩ জুন) বিকেল ৪টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় প্রধান অতিথি হিসেবে এ কার্যালয়ের উদ্বোধন করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দীর্ঘদিন পর ঢাকা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা অফিস পেয়ে আনন্দ উল্লাস করেছেন।

অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহেমদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। এ ছাড়া প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে গত বুধবার ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ বলেন, আগামী শনিবার (৩ জুন) আমাদের দলীয় কার্যালয় উদ্বোধন করা হবে। আমাদের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অফিস উদ্বোধন করবেন।

গতকাল শুক্রবার বিকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহেমদ, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক লাবন্য ভূইঞা প্রমুখ পার্টি অফিস পরিদর্শন করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।