Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের টিকিট বিক্রি শুরু কাল

admin • 22 Nov 2023, 09:26 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের টিকিট বিক্রি শুরু কাল

ঢাকা-কক্সবাজার রুটে আগামীকাল বৃহস্পতিবার ( ২৩ নভেম্বর ) থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু। সকাল ৮টা থেকে একযোগে অনলাইন ও কাউন্টারে পাওয়া যাবে টিকিট। বৃহস্পতিবার দেয়া হবে ১, ২ ও ৩ ডিসেম্বরের টিকিট।

 

ঢাকা-কক্সবাজার রুটে আগামী ১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে ‘কক্সবাজার এক্সপ্রেস’। একই দিন চট্টগ্রাম-কক্সবাজার রুটেও দুই জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। বাংলাদেশ রেলওয়ে এই ট্রেন চলাচলের নতুন সময়সূচি প্রকাশ করেছে।

   

বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) এসিওপিএস মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে ট্রেনটি চলবে। ট্রেনটির নম্বর ৮১৩/৮১৪। এতে ৭৮০টি সিট থাকবে। ১৬/৩২ লোডের ট্রেনটি ঢাকা থেকে সোমবার ও কক্সবাজার থেকে মঙ্গলবার বন্ধ থাকবে।’

 

কক্সবাজার এক্সপ্রেস’ ঢাকা থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দিয়ে ভোর ৬টা ৪০ মিনিটে কক্সবাজারে পৌঁছাবে। আর কক্সবাজার থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দিয়ে রাত ৯টা ১০ মিনিটে ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশনে পৌঁছাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।