Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

ঢাকায় ভারতীয় বিমানের জরুরি অবতরণ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ঢাকায় ভারতীয় বিমানের জরুরি অবতরণ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভারতীয় এক বিমান জরুরি অবতরণ করেছে। শনিবার (১৩ জানুয়ারি) সকালে বৈরী আবহাওয়ার কারণে মহারাষ্ট্রের মুম্বাই থেকে আসামের গুয়াহাটির উদ্দেশে রওনা হওয়া ফ্লাইটটি অবতরণ করতে বাধ্য হয়। ভারতীয় বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্স কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘন কুয়াশার কারণে মুম্বাই থেকে গুয়াহাটিগামী ইন্ডিগোর একটি ফ্লাইট বাংলাদেশের রাজধানী ঢাকায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়। কম দৃষ্টিসীমার কারণে গুয়াহাটি বিমানবন্দরে অবতরণ করতে না পারায়, ভোর ৪টায় ফ্লাইটটি ডাইভার্ট করা হয়। পরে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।

 

এক বিবৃতিতে বিমান সংস্থাটি বলেছে, বিমানের মধ্যে থাকা যাত্রীদের সকালের নাস্তা দেয়া হয়েছে। তাদের গুয়াহাটিতে ফেরত পাঠানোর জন্য একটি বিকল্প ক্রু ব্যবস্থা করা হচ্ছে। মুম্বাই থেকে গুয়াহাটি যাওয়ার ইন্ডিগো ফ্লাইট ৬ই ৫৩১৯ গুয়াহাটিতে খারাপ আবহাওয়ার কারণে বাংলাদেশের ঢাকায় ডাইভার্ট করা হয়। যাত্রীদের এ বিষয়ে অবহিত করা হয়েছে। আমরা আন্তরিকভাবে এই অসুবিধার জন্য দুঃখিত।

 

ভারতের আবহাওয়া দপ্তরের মতে, দিল্লির প্রধান আবহাওয়া কেন্দ্র সফদরজং অবজারভেটরিতে ভোর সাড়ে ৫টায় দৃষ্টিসীমা ছিল ২০০ মিটার। এক্সে একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির বার্তা সংস্থা এএনআই।

 

ভিডিওতে জাতীয় রাজধানীর বিভিন্ন জায়গায় সকালে ঘন কুয়াশার আস্তরণ দেখা গেছে। সর্বশেষ তাপমাত্রা তিনের ঘরে নেমে যাওয়ায় ভারতের রাজধানী দিল্লিসহ বেশকিছু শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।