Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

ঢাকায় চীনের ভাইস মিনিস্টার ওয়েইডং

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ঢাকায় চীনের ভাইস মিনিস্টার ওয়েইডং

দুই দিনের সফরে ঢাকায় এসেছেন চীনের ভাইস মিনিস্টার সান ওয়েইডং। পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) সভায় অংশ নিতে এক‌টি প্রতিনিধিদল নিয়ে ঢাকায় এলেন ওয়েইডং।

শুক্রবার (২৬ মার্চ) রাত ১১টা ২৫ মিনিটে ভাইস মিনিস্টার ওয়েইডং ঢাকায় পৌঁছান।

হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক অনু‌বিভাগের মহাপরিচালক তৌ‌ফিক হাসান এবংও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

ওয়েইডং ভাইস মিনিস্টারে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বাংলাদেশ সফরে এ‌লেন।

চীনের ভাইস মিনিস্টার ঢাকা সফরের কর্মসূচি অনুযায়ী, শনিবার (২৭ মে) বাংলাদেশ ও চীনের মধ্যে হতে যাওয়া এফও‌সি বৈঠকে অংশ নেবেন। ঢাকার পক্ষে এফওসিতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও বেইজিংয়ের পক্ষে ভাইস মিনিস্টার ওয়েইডং নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেবেন।

চীনের ভাইস মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এছাড়া ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি পদ্মা সেতু দেখতে যাবেন চীনের ভাইস মিনিস্টার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।