Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ডেমরায় বাসে অগ্নি দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন

admin • 02 Apr 2024, 11:19 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ডেমরায় বাসে অগ্নি দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধার্মিকপাড়ায় অগ্নি দুর্ঘটনায় লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাস পুড়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১ এপ্রিল (সোমবার) ধার্মিকপাড়ায় আগুন দুর্ঘটনায় লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাস পুড়ে যাওয়ার ঘটনা অনুসন্ধানে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিনকে। ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিএম ফরমান আলী বলেন, ধার্মিকপাড়ায় অগ্নি দুর্ঘটনায় লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাস পুড়ে যাওয়ার ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি। মালিকপক্ষ মামলা করতে থানায় আসেনি।

এর আগে, সোমবার (১ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় লন্ডন এক্সপ্রেসের ১৪টি ভলভো বাস পুড়ে যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।