Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ডেমরায় কাপড়ের গুদামে ভয়াবহ আগুন,নিয়ন্ত্রণে ৬ ইউনিট

admin • 22 Mar 2024, 03:58 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ডেমরায় কাপড়ের গুদামে ভয়াবহ আগুন,নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় কাপড়ের গুদামের আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে আগুন লাগার খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে তারা আগুন লাগার খবর পায়।

রাত পৌনে ১২টায় তাদের প্রথম ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছায়। পরে ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট যোগ দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

তবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এছাড়া এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির বিষয়েও কিছু জানা যায়নি এখনও।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।