Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

ডেটিং অ্যাপে প্রেম, টাকা খোয়ালেন যুবক

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ডেটিং অ্যাপে প্রেম, টাকা খোয়ালেন যুবক

একাকীত্বে ভুগতে থাকা এক যুবক ঠিক করেন ভালোবাসার সন্ধানে অ্যাকাউন্ট খুলবেন ডেটিং অ্যাপে। কিন্তু সঙ্গীর খোঁজে নেমে এমন ফাঁদে জড়িয়ে পড়বেন স্বপ্নেও ভাবতে পারেননি।

 

‘যৌনতার ফাঁদে’ পা দিয়ে আড়াই লাখ রুপির বেশি খোয়াতে হলো তাকে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তিন লাখ ৩১ হাজার টাকা। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে।

 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, খুব পরিচিত ছকে ফেঁসে যান ওই যুবক। ডেটিং অ্যাপে নিকিতা নামের এক মেয়ের সঙ্গে পরিচয় হয় ওই যুবকের। কথা বলতে বলতে নিকিতার প্রেমে পড়ে যান তিনি। তবে তখনও বুঝতে পারেননি, সেটা ছিল তাকে ফাঁসানোর ছক মাত্র।

 

চলতি মাসের ১৬ তারিখ কথাবার্তা শুরু হয় দুজনের। মোবাইল ফোন নম্বরও আদান-প্রদান করেন তারা। তারপর শুরু হয় ভিডিও কল করা। কিন্তু মেয়েটির কথাবার্তা যুবকের কাছে কিছুটা অদ্ভুত ও অস্বস্তিকর ঠেকতে শুরু করে। কিন্তু ততদিনে তিনি প্রতারণার জালে জড়িয়ে পড়েছেন।

 

নিকিতা ভিডিও কলে এমন কিছু আবদার করতেন যা পূরণ করতে অস্বস্তি হত যুবকের। কিন্তু তখনও তিনি বুঝতে পারেননি, পুরো বিষয়টি রেকর্ডিং করা হচ্ছে। তারপর শুরু হয় ব্ল্যাকমেল। ওই যুবকের আপত্তিকর ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেন নিকিতা। বলেন, টাকা না পেলে মাটিতে লুটিয়ে দেওয়া হবে ওই যুবকের সম্মান।

 

অগত্যা নিকিতার মুখ বন্ধ রাখতে তাকে টাকা দিতে শুরু করেন ওই যুবক। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে চাহিদা। একটা সময় আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। সোজা চলে যান থানায়। অভিযোগ জানান অনলাইন প্রতারণার শিকার হওয়ার। বর্তমানে বেঙ্গালুরুর সিআইডির সাইবার শাখা ঘটনাটির তদন্ত করছে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।