Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

ডেঙ্গুতে নতুন বছরের প্রথম মৃত্যু, আক্রান্ত ২০

admin • 09 Jan 2023, 07:21 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ডেঙ্গুতে নতুন বছরের প্রথম মৃত্যু, আক্রান্ত ২০

ডেঙ্গু‌তে গত এক সপ্তাহ যাবত আক্রান্ত ক‌মে‌ছে। মৃত্যু নে‌মে এসেছিল শূ‌ন্যের কোটায়। কিন্তু গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু-আক্রান্ত হয়ে দেশে এক জনের মৃত্যু হয়েছে। এটি নতুন বছ‌রে ডেঙ্গু‌তে প্রথম মৃত্যু।

একই সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু-আক্রান্ত হয়ে‌ছেন ২০ জন। হাসপাতা‌লে ভ‌র্তি হওয়া‌দের মধ্যে ঢাকায় ৯ এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১১ জন।

সোমবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞ‌প্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন র‌য়ে‌ছেন। যা‌দের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৭ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ১১৩ জন রোগী।

চলতি বছর ডেঙ্গু-আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ২৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৩৯ জন এবং ঢাকার বাইরে ১৫০ জন চিকিৎসা নেন।

অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ১১৮ জন। এর মধ্যে ঢাকায় ৮২ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।