Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

ডিমের দাম বৃদ্ধিতে ক্ষমা চাইলেন পুতিন

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
ডিমের দাম বৃদ্ধিতে ক্ষমা চাইলেন পুতিন

রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন ডিমের দাম বৃদ্ধিতে জাতির কাছে দুঃখ প্রকাশ করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভার্চুয়াল সম্মেলনে প্রশ্ন-উত্তর পর্বে ইরিনা আকোপোভা নামে এক পেনশনভোগী নারী ডিমের অস্বাভাবিক দাম সম্পর্কে অভিযোগ করলে পুতিন দুঃখ প্রকাশ করেন।

 

প্রতিবেদনে জানা যায়, ইরিনা তার রান্নাঘর থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুতিনের সঙ্গে যুক্ত হন। ইরিনা ডিম ও মুরগীর মাংসের আকাশচুম্বী দাম সম্পর্কে পুতিনের কাছে অভিযোগ করেন। তিনি বলেন, আমরা পেনশন থেকে যে টাকা পাই দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে এ অর্থ দিয়ে চলা এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

 

প্রসঙ্গত, এই প্রশ্ন থেকে রাশিয়ার জীবনযাত্রার ব্যয় সম্পর্কে সাধারণ নাগরিকদের উদ্বেগ ফুটে উঠেছে।

 

তবে অকপটে সরকারের ব্যর্থতা স্বীকার করে পুতিন বলেন, 'আমি এ জন্য ক্ষমা চাইছি। এটা সরকারের সম্মিলিত ভুল। আমি কথা দিচ্ছি ভবিষ্যতে এমন ভুল আর হবে না।'

 

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী বছরের প্রথমার্ধে ১২০ কোটি ডিম আমদানি করে ডিমের দামে লাগাম টানা হবে। বৃহস্পতিবারের অধিবেশনে রাষ্ট্রপতির কাছে যারা তাদের সমস্যা নিয়ে এসেছেন তাদের মধ্যে কয়েকজন তাৎক্ষণিক সমাধান পেয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।