Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জাতীয়

ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন

নির্ধারিত সময়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করায় ওয়ার্ডে ওয়ার্ডে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) শনিবার (১ জুলাই) ঈদের তৃতীয় দিনের দুপুরে ডিএনসিসির ওয়ার্ডে ওয়ার্ডে তাদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

ডিএনসিসির এই আয়োজনের বিষয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, টানা বৃষ্টির মধ্যে পরিচ্ছন্নতাকর্মী ভাই-বোনেরা অক্লান্ত পরিশ্রম করে পূর্ব ঘোষিত আট ঘণ্টায় কোরবানির সব বর্জ্য অপসারণ করেছে। প্রতিকূল আবহাওয়ায় এই কাজটি অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। কাজটি সফলভাবে করা সম্ভব হয়েছে পরিচ্ছন্নতাকর্মীদের কঠোর পরিশ্রমের কারণে।

তাই পরিশ্রমের স্বীকৃতি হিসেবে শ্রমিক ভাই-বোনদের জন্য ওয়ার্ডে ওয়ার্ডে খাবারের আয়োজন করেছি। এই আয়োজনের মাধ্যমে তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা হলো।

মেয়র আরও বলেন, আমি আট ঘণ্টায় কোরবানির পশুর বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিলাম। আমার আহ্বানে সাড়া দিয়ে বৃষ্টিতে ভিজে শহরকে পরিষ্কার করে নগরবাসীকে স্বস্তি দিয়েছে শ্রমিক ভাই-বোনেরা। পরিচ্ছন্নতাকর্মীরা নগরবাসীকে দুর্গন্ধ থেকে মুক্তি দিতে ঈদের দিন ও ঈদের পরের দিন কঠোর পরিশ্রম করেছে।

 

আমি, আমার কাউন্সিলর ও কর্মকর্তাদের নিয়ে মাঠে ছিলাম। তবে কাজটি সফল করতে মূল ভূমিকা রেখেছে শ্রমিক ভাই-বোনেরা। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি এই আয়োজন তাদেরকে উৎসাহিত করবে। সবার মধ্যে আনন্দের সঞ্চার হবে।

 

জানা গেছে, ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর এবং সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা এই মধ্যাহ্ন ভোজের আয়োজনটি বাস্তবায়ন করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।