Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

ডাস্টবিনে পড়ে ছিল ৩৩ কোটি টাকা!

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ডাস্টবিনে পড়ে ছিল ৩৩ কোটি টাকা!

প্রতিদিনের মতোই ময়লা কাপড় আর অন্যান্য জিনিসপত্র নিতে ডাস্টবিনে ঢু মেরেছিলেন সালমান শেখ। কিন্তু এবার তাকিয়ে দেখেন, একটি ব্যাগ পড়ে আছে। তা খুলে তাজ্জব বনে যান তিনি। ওই ব্যাগে ছিল ডলারের বান্ডিল!

   

ভারতের বেঙ্গালুরুতে গত ১ নভেম্বর এই ঘটনা ঘটে। ওই ব্যাগে ডলারের ২৩টি বান্ডিল ছিল বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ ২৫ কোটি রুপি (প্রায় ৩৩ কোটি টাকা)।

   

এই ডলার পাওয়ার পর তা নিজের কাছে রেখে দেন সালমান শেখ। পরে তাঁর বস বাপ্পার কাছে নিয়ে যান। ওই বস স্থানীয় সমাজকর্মী কালি মোল্লার কাছে নিয়ে যান, যিনি পরে পুলিশ কমিশনারকে ব্যাপারটি জানান।

 

এর পর পুলিশ কমিশনার তাদের সবাইকে ডাকেন। পরে ঘটনার তদন্ত করতে পুলিশকে নির্দেশ দেন তিনি।

 

প্রাথমিক তদন্তে জানা গেছে, এগুলো কোনো গ্যাং ফেলে রেখে গেছে। পরে আর পায়নি। এতে বিশেষ রাসায়নিক যুক্ত রয়েছে। তবে ডলার আসল কিনা–তা জানতে ব্যাংকে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।