Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষ নিয়ে লড়বেন মির্জা ফখরুল

admin • 03 Nov 2025, 08:23 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষ নিয়ে লড়বেন মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রার্থী হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

সোমবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম পড়ে শোনান মির্জা ফখরুল।

 

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রথম পর্যায়ে ২৩৭ আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি। এ তালিকায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নাম রয়েছে তিনটি আসনে- দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

এর আগে দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী চূড়ান্তকরণ এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

 

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপসিল ঘোষণা করবে নির্বাচণ কমিশন- এমনটাই জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।