Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর সারা দেশ

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই মাদরাসাছাত্রের মৃত্যু

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই মাদরাসাছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার ছোট নুনতোর গ্রামে এ ঘটনা ঘটে।

 

মৃত শিশুরা হলো, মকবুল হোসেনের বড় ছেলে মো. সিয়াম (১০) ও একই গ্রামের মুক্তার হোসেনের ছেলে আল আমিন (১২)। দুজনেই প্রতিবেশী।

 

সিয়ামের বাবা মকবুল বলেন, পুকুরের পাশে খেলা করার সময় একজনের জুতা পানিতে পড়ে যায়। সেটি তুলতে গেলে একজন পানিতে পড়ে ডুবে যায়। অপরজন গামছার সাহায্যে বন্ধুকে পানি থেকে তুলে আনার চেষ্টা করলে সেও পড়ে গিয়ে ডুবে যায়। পরে পুকুরে নেমে তাদের খোঁজাখুঁজি করে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বলেন, বিষয়টি আমরা জেনেছি। পানিতে ডুবে দুই মাদরা সা ছাত্রের মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।