Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

ট্রেনে ভয়াবহ আগুন: বিএসএমএমইউ চিকিৎসকসহ হাসপাতালে ৩

admin • 06 Jan 2024, 06:43 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ট্রেনে ভয়াবহ আগুন: বিএসএমএমইউ চিকিৎসকসহ হাসপাতালে ৩

রাজধানীর গোপীবাগে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুনের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে দুইজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ডা. কৌশিক বিশ্বাস নামে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একজন চিকিৎসকও রয়েছেন বলে জানা গেছে।

এছাড়া অমিত দেবনাথ নামে অপর এক রোগী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঢামেকে নিয়ে আসা হয়। হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে মারা গেছেন নাতাশা জেসমিন (২৫) নামে এক নারী। এ ঘটনায় তার স্বামী আসিফ রহমান খান (৩০) দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তার শরীরের শতকরা ৮ শতাংশ পুড়ে গেছে।

এদিকে আগুনের ঘটনায় আহত অমিত দেবনাথ বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

ডা. কৌশিকের বিষয়ে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, গোপীবাগে ট্রেনে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত জরুরি বিভাগে দুইজন এসেছে। এর মধ্যে একজন ডা. কৌশিক বিএসএমএমইউর আবাসিক সার্জন। তিনি ধোঁয়ায় অসুস্থ হয়ে জরুরি বিভাগের চিকিৎসাধীন আছেন।

প্রসঙ্গত, রাত ৯টার দিকে গোপীবাগে ট্রেনে আগুন লেগে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা এখনো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।