Thursday, 3 September 2026
শিরোনাম
Uncategorized এক্সক্লসিভ

ট্রেনে আগুন,গ্রেপ্তারকৃতদের রাজনৈতিক পরিচয় জানালো পুলিশ

admin • 22 Dec 2023, 01:00 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ট্রেনে আগুন,গ্রেপ্তারকৃতদের রাজনৈতিক পরিচয় জানালো পুলিশ

জয়পুরহাটে আলাদা দুটি ট্রেনে আগুন দেয়ার ঘটনায় প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ। শুক্রবার (২২ ডিসেম্বর) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- জয়পুরহাট নিশিপাড়া মহল্লার অপু (২৪) ও তাইজুল ইসলাম (২৬) এবং আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর গ্রামের মমিন (২৬)।

 

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন জানান, গত ৪ ডিসেম্বর ভোরে জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস এবং ১৫ ডিসেম্বর রাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

 

ওই দুটি ঘটনার মূলহোতা অপু, তাইজুল ও মমিন। আজ ভোররাতে অভিযান চালিয়ে তাদের জয়পুরহাটের নিশিপাড়া ও আক্কেলপুরের রুকিন্দিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। সান্তাহার রেলওয়ে থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।