Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ট্রেনের ভাড়া বৃদ্ধির খবর গুজব:রেলমন্ত্রী

admin • 18 Mar 2024, 10:03 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ট্রেনের ভাড়া বৃদ্ধির খবর গুজব:রেলমন্ত্রী

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, আপাতত ট্রেনের ভাড়া বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই, এটি গুজব। ষড়যন্ত্র করাই বিএনপির কাজ মন্তব্য করে তিনি বলেন, জনগণ জানেন, কারা গুজব সৃষ্টি করে, কারা ট্রেনে আগুন দেয়, রেললাইনকে ধ্বংস করে। কিছুদিন আগে গোপীবাগে ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করেছিল বিএনপি। যেটা পুরো জাতি দেখেছে। যে আগুন ধরিয়েছিল সে নিজেই সব স্বীকার করেছে।

সোমবার (১৮ মার্চ) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জিল্লুল হাকিম বলেন, আসন্ন ঈদে টিকিট কালোবাজারি রোধে গোয়েন্দা সংস্থাগুলোকে কাজে লাগানো হবে। গোয়েন্দা সংস্থাগুলোকে সহজ ডট কমের সার্ভারের সঙ্গে যুক্ত করা হয়েছে। টিকিট অনলাইনে ছাড়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। আমরা এবার প্রতিটি টিকিটের মোবাইল নম্বর যাচাই করব। প্রতিদিনের তালিকা অনুযায়ী এনআইডি নম্বরগুলো যাচাই-বাছাই করা হবে। ট্রেনের টিকিট বিক্রির ক্ষেত্রে কোনোরকম অনিয়ম ধরা পড়লে তাকে শাস্তির আওতায় আনা হবে।

রেলমন্ত্রী বলেন, ১৭ মার্চ রেলের ৯টি কোচ লাইনচ্যুত হয়েছে। যে ব্যক্তি ফিস প্লেট খুলছিল, সে ধাওয়া খেয়ে ব্যাগ ফেলে পালিয়ে গেছে। তার আইডি কার্ডসহ কাগজপত্র পাওয়া গেছে। সে মূলত কিছু টাকার বিনিময়ে এ কাজ করেছে। আগুন সন্ত্রাসী বিএনপি ও বিএনপি সমর্থনকারী জামায়াত এ কাজগুলো করে। এগুলো করে তারা জনসমর্থন পাচ্ছে না। বরং আস্তে আস্তে জনগণ থেকে দূরে সরে গেছে। তারা জানে মানুষ তাদের ভোট দেবে না, সেজন্যই এসব অপকর্ম করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।