Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু শনিবার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু শনিবার

শনিবার থেকে শুরু হতে যাচ্ছে যাত্রার ১০ দিন পূর্বের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি। এ ছাড়া আসন্ন পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম টিকিট আগামী ৭ এপ্রিল থেকে দেওয়া হবে। প্রতিবারের মতো ঈদ উপলক্ষ্যে কাউন্টারে টিকিট বিক্রি আর থাকছে না। কাউন্টার ঘিরে থাকবে না সাধারণ মানুষের দীর্ঘ লাইন ও অপেক্ষা।

 

এ প্রসঙ্গে ঢাকা রেলওয়ে বিভাগীয় প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. শাহ আলম কিরণ শিশির গণমাধ্যমকে বলেন, শনিবার সকাল থেকে যাত্রার ১০ দিন পূর্বের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অগ্রিম এ টিকিট কাউন্টার থেকে ক্রয় করা যাবে। ১ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সব কাউন্টারে টিকিট বিক্রি হবে। ১৭ এপ্রিলের টিকিট কাউন্টারে বিক্রি হবে না। বন্ধ থাকবে কাউন্টার।

 

শিশির আরও বলেন, আগামী ৭ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ঈদের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হবে। আন্তঃনগর ট্রেনের কাউন্টার বন্ধ থাকবে। ফলে স্টেশনে ঈদের টিকিট সংগ্রহ করতে কোনো ভিড় থাকবে না।

 

৭ এপ্রিল থেকে টানা ৫ দিন অর্থাৎ ১৭ থেকে ৩০ এপ্রিলের অগ্রিম টিকিট কাটা যাবে। রেলওয়ের নিয়ম অনুযায়ী নিবন্ধনের মাধ্যমে এসব টিকিট কাটতে হবে। টিকিট ক্রয়ের জন্য রেলওয়ে টিকিটিং ওয়েব পোর্টাল, রেলসেবা অ্যাপ বা যে কোনো মোবাইল থেকে এসএমএস করার মাধ্যমে জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/জন্মনিবন্ধন যাচাই পূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।

   

শিশির বলেন, ঈদকে সামনে রেখে রেলওয়ে সংশ্লিষ্টরা আরও তৎপর হয়ে দায়িত্ব পালন করছেন। বিনা টিকিটি রোধসহ যাত্রীদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে অবস্থান করছেন বিভিন্ন দপ্তর, সংস্থার লোকজন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।