Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

ট্রাম্প গ্রেফতার, পুতিন জেলে?

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ট্রাম্প গ্রেফতার, পুতিন জেলে?

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দাঙ্গা পুলিশ টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে। অন্যদিকে, কারাগারের ধূসর আলোয় আলোকিত কংক্রিটের সেলের আড়ালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

 

সম্প্রতি টুইটার ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে এমন সব ছবি ছড়িয়ে পড়েছে।

 

আন্তর্জাতিক আদালতে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও যেকোনো সময়ে গ্রেফতার হতে পারেন ট্রাম্প, বিশ্ব জুড়ে এমন আলোচনার মধ্যে এসব ছবি ছড়িয়ে পড়েছে। যদিও ছবিগুলো সত্য নয়।

ভুল তথ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ছবিগুলি একটি নতুন বাস্তবতার আশ্রয়দাতা। ভুয়া ফটো ও ভিডিও অনেক বড় কোনো ঘটনার নেতিবাচক দিক দাঁড় করাতে পারে। এগুলো যেকোনো সময় পরিস্থিতি ঘোলাটে করে দিতে পারে।

 

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেভিন ওয়েস্ট বলেন, এসব ছবি সংকটের মধ্যে আরও গোলমাল যোগ করতে পারে। এটি নিন্দাবাদের মাত্রাও বাড়াবে। এসব কাজ থেকে সবাইকে সতর্ক করা উচিত।

গত শুক্রবার (১৭ মার্চ) ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক আদালত (আইসিসি)। কিন্তু রাশিয়া এ পরোয়ানাকে মূল্যহীন হিসেবে অভিহিত করে।

 

গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে আইসিসি জানায়, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরুর পর পুতিন যুদ্ধের আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করেছেন। ইউক্রেনের শিশুদের জোরপূর্বক রাশিয়ায় নিয়েছেন।

অন্যদিকে নিজের গ্রেফতার হওয়ার আশঙ্কার কথা জানিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই গ্রেফতার ঠেকাতে তিনি তার সমর্থকদের ব্যাপক বিক্ষোভ শুরুর আহ্বানও জানিয়েছিলেন।

 

মূলত, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে অবৈধ সম্পর্কের বিষয়টি চাপা দিতে অর্থ প্রদান করেন তিনি। ওই অভিযোগে জড়িত একটি মামলায় গ্রেফতার হতে পারেন সাবেক প্রেসিডেন্ট।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।