Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

ট্রাফিক শৃঙ্খলা : জরিমানা ৩০ লাখ, ৬৪ গাড়ি ডাম্পিং

admin • 22 Sep 2024, 02:20 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ট্রাফিক শৃঙ্খলা : জরিমানা ৩০ লাখ, ৬৪ গাড়ি ডাম্পিং

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৭৩৪টি মামলা ও ৩০ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

রোববার (২২ সেপ্টেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, অভিযানকালে ৬৪টি গাড়ি ডাম্পিং ও ৩৫টি গাড়ি রেকার করা হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা।

 

শনিবার (২১ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।