Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় জেলার খবর

ট্রাক প্রতীক নিয়ে লড়বেন মাহিয়া মাহি

admin • 18 Dec 2023, 02:39 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ট্রাক প্রতীক নিয়ে লড়বেন মাহিয়া মাহি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি পেয়েছেন ট্রাক প্রতীক। ট্রাক প্রতীক নিয়ে লড়াই করবেন মাহি।

 

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে প্রতীক বরাদ্দের খবরটি নিশ্চিত করেছেন এই নায়িকা নিজেই।

 

মাহিয়া মাহি জানিয়েছেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছেন তিনি। নায়িকা বলেন, আমার মার্কা ট্রাক। ইনশাআল্লাহ জিতেই ঘরে ফিরব।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নানাবাড়ির আসনে (রাজশাহী-১) স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মাহিয়া মাহি। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন।

 

এর আগে রোববার (১৭ ডিসেম্বর) সাংবাদিকদের মাহি বলেন, ‘নির্বাচনের মাঠ ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ইনশাআল্লাহ নির্বাচন পর্যন্ত যদি বেঁচে থাকি, যুদ্ধটা আমি শেষ করব। আমার নির্বাচনী প্রস্তুতি ভালো চলছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।