Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নারীসহ নিহত ৩

• • পঠিত 19 বার
শেয়ার করুন:
ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নারীসহ নিহত ৩

জয়পুরহাট-হিলি সড়কের সদর উপজেলার বনখুর ওয়াপদা মোড় এলাকায় ট্রাক ও দুটি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও পাঁচজন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে বৃষ্টির মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জয়পুরহাট থেকে পাঁচবিবিগামী একটি ট্রাক এবং একই দিকে যাওয়া একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একটি অটোরিকশার চালক ও এক নারী যাত্রী নিহত হন। দুর্ঘটনার সময় ওই এলাকায় বৃষ্টি হচ্ছিল।

খবর পেয়ে জয়পুরহাট ও পাঁচবিবি ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বর্তমানে নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।