Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর সারা দেশ

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকেলে উপজেলার মেদুয়ারীর বাকসাটরা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুরের গাছা ইউনিয়নের দৌলতপুর গ্রামের মাওলানা খায়রুল ইসলাম (২৯) ও তার ছেলে মোহাম্মদ বিন খায়ের (৫)।

ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মাওলানা খায়রুল ইসলাম ঘাটাইল এলাকার একটি মসজিদের খতিব ছিলেন। আজ জুমার নামাজ পড়িয়ে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে ভালুকার দিকে আসছিলেন।

 

পথে ভরাডোবা-ঘাটাইল সড়কের মেদুয়ারীর বাকসাটরা এলাকায় আসতেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা ঘাটাইলগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

 

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের স্বজনরাও থানায় এসেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।