Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

টোল প্লাজায় ফাস্ট ট্র্যাক লেন ব্যবহারে ১০ শতাংশ ছাড়

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
টোল প্লাজায় ফাস্ট ট্র্যাক লেন ব্যবহারে ১০ শতাংশ ছাড়

টোল প্লাজা অতিক্রমে ফাস্ট ট্র্যাক বা দ্রুতগতির লেন ব্যবহার করলে নির্ধারিত টোলের টাকা থেকে ১০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

 

মঙ্গলবার (১৮ এপ্রিল) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ টোল ও এক্সেল শাখার উপসচিব ফাহমিদা হক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ছাড়ের বিষয়টি জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ইলেক্ট্রনিক টোল কালেকশন (ইটিসি) চালু করা করেছে। ইতোমধ্যেই এ বিভাগের আওতাধীন ১০টি সড়ক ও সেতুতে এ সুবিধাটি বর্তমানে চালু রয়েছে।

 

সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন এসব টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেমে ফাস্ট ট্র্যাক বা দ্রুত গতির লেন ব্যবহারকারীদের জন্য প্রণোদনা হিসেবে নির্ধারিত টোল থেকে ১০ শতাংশ অর্থ ছাড় দিচ্ছে সরকার।

 

উল্লেখ্য, ইলেক্ট্রনিক টোল কালেকশন (ইটিসি) বা স্বয়ংক্রিয় টোল সংগ্রহ ব্যবস্থা এমন একটি ডিজিটাল প্রযুক্তি যা বাধাহীনভাবে যানবাহনকে টোল প্রদানের মাধ্যমে টোল প্লাজা অতিক্রম নিশ্চিত করে।

 

এই প্রযুক্তির সবচেয়ে উল্লেখযোগ্য সুবিধা হল- এটি টোল প্লাজা নিকটস্থ যানজট হ্রাস করে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে- জ্বালানি সাশ্রয়, টোল সংগ্রহের ক্ষেত্রে সময় সাশ্রয়, মহাসড়কের সক্ষমতা বৃদ্ধি, টোল সারিতে অপেক্ষা করার সময় সংক্ষিপ্ত করা, যানবাহনের ধোঁয়া নির্গমন কমিয়ে পরিবেশের অবক্ষয় হ্রাস করা এবং স্বচ্ছতা নিশ্চিতকরণের মাধ্যমে সরকারের রাজস্ব সঠিক পরিমাণে তহবিলে জমা করা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।