Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

টেলিটকের বকেয়া ৫ হাজার কোটি টাকা আদায়ের নির্দেশ প্রতিমন্ত্রীর

admin • 14 Feb 2024, 07:01 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
টেলিটকের বকেয়া ৫ হাজার কোটি টাকা আদায়ের নির্দেশ প্রতিমন্ত্রীর

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের কাছে তরঙ্গ বরাদ্দ বাবদ ৫ হাজার ৩০০ কোটি টাকা বকেয়া পড়ে আছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)।

এই বকেয়া টাকা আদায়ের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিটিআরসিতে আয়োজিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বিটিআরসির প্রস্তুতিবিষয়ক পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন তিনি।

সভায় জুনাইদ আহমেদ পলক বলেন, টেলিটককে মানুষের আকাঙ্ক্ষার উপযোগী করে গড়ে তুলতে নেটওয়ার্ক সম্প্রসারণে বাংলালিংক ও রবির সঙ্গে অ্যাকটিভ শেয়ার কার্যকর করতে হবে। এতে বিরাট অংকের টাকা বিনিয়োগ ছাড়াই টেলিটক গ্রাহকরা রবি ও বাংলালিংকের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাবেন।

বৈঠকে বিটিআরসির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। স্মার্ট উপস্থাপনার মাধ‌্যমে বিটিআরসির বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা বৈঠকে উপস্থাপন করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।