Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

টেন্ডার বাণিজ্যের সঙ্গে জড়িত দুজনকে ধরে পুলিশে দিলেন ডিএনসিসি প্রশাসক

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
টেন্ডার বাণিজ্যের সঙ্গে জড়িত দুজনকে ধরে পুলিশে দিলেন ডিএনসিসি প্রশাসক

দীর্ঘদিন ধরে টেন্ডার বাণিজ্যের সঙ্গে জড়িতদের ধরে আইনের হাতে সোপর্দ করেছেন উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। শনিবার (১৩ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর আওতাধীন রূপনগর এলাকায় অবৈধ টেন্ডারবাজির সঙ্গে জড়িত ২ জনকে রূপনগর থানায় সোপর্দকাল করেন তিনি।

 

ডিএনসিসি প্রশাসক বলেন, দীর্ঘদিন ধরে আমার নাম ভাঙিয়ে একটি চক্র ঢাকা উত্তর সিটি করপোরেশনের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত প্রমাণ পাওয়া গেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব হওয়ার পর থেকে কোনো টেন্ডারবাজি বা অবৈধ কাজের প্রশ্রয় দেওয়া হয়নি। যদি কেউ আমার নাম ভাঙিয়ে কোনো টেন্ডারবাজি বা অবৈধ কাজের সঙ্গে জড়িত অভিযোগ আসে, তাহলে তাদেরকে ধরে আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানাচ্ছি।

 

ডিএনসিসির মুখপাত্র জাকির হোসেন জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়েবসাইটের দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে কাজ পাইয়ে দেওয়ার নামে একটি প্রতারক শ্রেণি অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তের মাধ্যমে আজ হাতেনাতে এই দুজনকে ধরা হয়েছে এবং তাদেরকে রূপনগর থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।