Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকলো আরও ৫ বিজিপি সদস্য

admin • 15 Apr 2024, 11:45 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকলো আরও ৫ বিজিপি সদস্য

মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে পালিয়ে আশ্রয় নিয়ে বাংলাদেশের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপির) আরও ৫ সদস্য।

রোববার (১৪ এপ্রিল) মধ্যরাতে টেকনাফের হোয়াইক্যংয়ের খারাংখালী সীমান্ত দিয়ে আশ্রয়ের জন্য তারা অনুপ্রবেশ করে। এসময় তাদের হাতে অস্ত্র ছিলো।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, আশ্রয়ের জন্য গত ২৪ ঘণ্টায় ১৪ জন বিজিপি সদস্য বাংলাদেশে ঢুকেছে। তাদেরকে বিজিবি হেফাজতে রাখা হয়েছে।

এরআগে রোববার (১৪ এপ্রিল) সকালে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপির) ৯ সদস্য।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।