Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

টুপির আদলে প্রস্তুত বিশ্বকাপ স্টেডিয়াম, প্রশংসিত কাতার

admin • 18 Nov 2022, 09:04 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
টুপির আদলে প্রস্তুত বিশ্বকাপ স্টেডিয়াম, প্রশংসিত কাতার

চলতি মাসের আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। এদিকে কাতারের রাজধানী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই অবস্থিত ৪০ হাজার দর্শক ধারণ ক্ষমতার আল থুমামা স্টেডিয়াম। দোহা থেকে ১২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত স্টেডিয়ামটি নির্মিত হয়েছে গাহফিয়ার আদলে।

এদিকে মধ্যপ্রাচ্য বা আরব দেশের পুরুষরা নিজেদের ঐতিহ্য ধরে রাখতে এক ধরণের বিশেষ টুপি পরে থাকেন, সেটিকেই বলা গাহফিয়া। আবার একে তাকিয়া হ্যাটও বলা হয়। কাতার এই স্টেডিয়াম নির্মাণে সেই ঐতিহ্যকেই উৎকীর্ণ করে তুলেছে এখানে।

জানা যায়, আল-থুমামা স্টেডিয়ামে গ্রুপ পর্বের ৬টি ম্যাচসহ একটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের জন্য স্টেডিয়ামটির ধারণক্ষমতা ৪০ হাজার করা হলেও বিশ্বকাপ শেষে ব্যায় সংকোচনের জন্য ধারণক্ষমতা নামিয়ে আনা হবে ২০ হাজারে।

এদিকে গাহফিয়ার ডিজাইন ছাড়াও স্টেডিয়ামের আশেপাশের এলাকায় পরিবেশগত এবং প্রাসঙ্গিক স্থাপত্যের গুরুত্ব অন্বেষণ করতেই বিশেষ ধরণের নকশা করা হয়েছে। স্টেডিয়ামের আশেপাশের সেচের জন্য পূনর্ব্যবহৃত পানি ব্যবহার করে অন্যান্য স্টেডিয়ামের তুলনায় ৪০ ভাগ বেশি বিশুদ্ধ জল সংরক্ষণও নিশ্চিত করা হয়েছে৷

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।