Thursday, 5 November 2026
শিরোনাম
লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
এক্সক্লসিভ জাতীয়

টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে সড়ক পথে ঢাকা থেকে রওনা হবেন তিনি।

 

টুঙ্গিপাড়া পৌঁছেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী। পরে নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতা–কর্মীদের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা।

   

বিকেলে বৈঠক করবেন কোটালীপাড়ার নেতা–কর্মীদের সঙ্গে। তবে কোনো রাজনৈতিক কর্মসূচিতে তিনি অংশ নেবেন না। আওয়ামী লীগ সভাপতির আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসন থেকে লড়বেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।