Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

টি-টোয়েন্টি সিরিজ জয়: টাইগারদের রেলমন্ত্রী'র অভিনন্দন

admin • 12 Mar 2023, 09:41 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
টি-টোয়েন্টি সিরিজ জয়: টাইগারদের রেলমন্ত্রী'র অভিনন্দন

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পঞ্চগড় ২ আসনের সাংসদ সদস্য ও রেল মন্ত্রী নূরুল ইসলাম সুজন এম,পি।

 

রোববার (১২ মার্চ) সন্ধ্যায় এক অভিনন্দন বার্তায় রেলমন্ত্রী এ শুভেচ্ছা জানান।

সবর্শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ক্রিকেট দল। রোববার ঢাকার মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটের বড় জয় পেল বাংলাদেশ। এর ফলে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই ২-০ তে সিরিজ জয় করলো।

 

অভিনন্দন বার্তায় বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে রেলমন্ত্রী বলেন,

 

‘বিশ্ব চ্যাম্পিয়ন ও শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে টাইগারদের দুর্দান্ত সিরিজ জয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

টাইগাররা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে। আমি বাংলাদেশ ক্রিকেট দলের সার্বিক সাফল্য কামনা করি।

 

ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা, সার্বিক সহযোগিতা ও সুনিপুণ দিক-নির্দেশনায় বাংলাদেশ ক্রমশ বিশ্ব ক্রিকেটে সফলতা অর্জন করে চলেছে।’

 

এ সময় অভিনন্দন বার্তায় বাংলাদেশ দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রেলমন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন এমপি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।