Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

টিকটকে ৮০ লাখ টাকা খোয়ালেন তরুণী!

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
টিকটকে ৮০ লাখ টাকা খোয়ালেন তরুণী!

চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক থেকে লাখ লাখ টাকা আয় করার খবর প্রায়ই শোনা যায়। এই টিকটকেই কিনা প্রায় ২০ হাজার দিনার (৮০ লাখ টাকা) খোয়ালেন এক তরুণী! কুয়েতে এই ঘটনাই ঘটেছে এক তরুণীর সঙ্গে। এমনটাই বলছে বার্তা সংস্থা এএফপি।

 

এএফপি বলছে, ওই তরুণী ঠিক কীভাবে এই অর্থ খরচ করেছেন তা জানা যায়নি। এরই মধ্যে এই অর্থ ফেরত পেতে কুয়েতের জাতীয় সাইবার ক্রাইম সংস্থার সহায়তা চেয়েছে ওই তরুণীর পরিবার।

সংস্থার কর্মকর্তা আম্মার আল শারাফ বলেন, এ ব্যাপারে কাজ করতে সহায়তা চেয়েছে পরিবারটি।

এ ঘটনা নিয়ে কুয়েতে সমালোচনা শুরু হয়েছে। এবার এ নিয়ে একজন মনোবিদ নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ওই তরুণীর আচরণ ও মনোভাব নিয়ে কাজ করছেন বলে জানা যায়। এরপর জানা যেতে পারে, ঠিক কীভাবে এই অর্থ খরচ হয়েছে।

 

কুয়েতের সরকারী আল আখবার চ্যানেলে সাক্ষাৎকারের সময় পরিস্থিতি মোকাবিলায় নেওয়া পদক্ষেপগুলো ব্যাখ্যা করেন আল শারাফ। এ ঘটনা সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে, অনেকে মেয়েটির ক্রিয়াকলাপ এবং তার পরিবারের তদারকির প্রতি মর্মাহত বলে জানান, সমালোচনা করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।