Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর সারা দেশ

টাঙ্গাইলে বজ্রপাতে প্রাণ গেল দুইজনের

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
টাঙ্গাইলে বজ্রপাতে প্রাণ গেল দুইজনের

টাঙ্গাইলের গোপালপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুন) দুপুরে উপজেলার উত্তর পাথালিয়া ও বাইশকাইল গ্রামে এই ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল গ্রামের মৃত জহুর আলীর ছেলে ফজলুল হক (৫০) এবং নগদা শিমলা ইউনিয়নের উত্তর পাথালিয়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আবুল কাশেম (৪০)।

 

স্থানীয়রা জানান, দুপুরে বাইশকাইল এলাকায় বৃদ্ধ ফজলুল হক আকাশে মেঘ ও বজ্রপাত শুরু হলে বাড়ির পাশের ফসলি জমিতে চড়ানো গরু আনতে যান। এ সময় বজ্রপাতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

একই সময় উত্তর পাথালিয়া এলাকার আবুল কাশেম বাড়ির পাশের ফসলি জমিতে ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিন মারা যান। পরে একজন মাঠে গরু আনতে গিয়ে কাশেমকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, দুপুরে উপজেলার বিভিন্ন অংশে ব্যাপক বজ্রপাত হয়েছে। এতে পৃথক দুইটি স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।