Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

টাকা-রুপি কার্ড আসছে সেপ্টেম্বরে

admin • 11 Jul 2023, 08:08 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
টাকা-রুপি কার্ড আসছে সেপ্টেম্বরে

দেশে ও প্রতিবেশী ভারতে বিল পরিশোধের জন্য আগামী সেপ্টেম্বরে 'টাকা-রুপি কার্ড' চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার রাজধানীর লা মেরেডিয়ান হোটেলে বাংলাদেশ ব্যাংক ও ভারতীয় হাইকমিশন পণ্য আমদানিতে রুপি ব্যবহারের ঘোষণা দেয়ার অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার এ তথ্য জানান।

 

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার বাংলাদেশি নাগরিকদের ভারত ভ্রমণের সুবিধার্থে আগামী ডিসেম্বরের মধ্যে টাকা-রুপি কার্ড চালু করা হবে। বাংলাদেশের নিজস্ব এ ডেবিট কার্ডে নাম হবে ‘টাকা পে কার্ড’। এই কার্ড দিয়ে দেশে ও প্রতিবেশী ভারতে বিল পরিশোধ করা যাবে।

 

তিনি বলেন, আমরা আমাদের নিজস্ব জাতীয় কার্ড (ডেবিট কার্ড) তৈরির প্রক্রিয়ার মধ্যে আছি। সেপ্টেম্বরের মধ্যে এটি চালু করার আশা করছি। আমরা ভারতীয় (কেন্দ্রীয় ব্যাংক) পক্ষের সঙ্গেও কাজ করছি। তাদের অনুমতি পেলে এই বছরের ডিসেম্বরের মধ্যে ডুয়াল কারেন্সি কার্ড চালু করতে পারব।

 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও বলেন, ভারত বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্য অংশীদার। বাংলাদেশ সেখান থেকে বছরে ১ হাজার ৪০০ কোটি ডলারের পণ্য আমদানি করে। আর ভারতে রপ্তানি করে ২০০ কোটি ডলারের পণ্য। দীর্ঘদিন ধরেই ভারত-বাংলাদেশের মধ্যে এই আলোচনা চলছিল। ব্যবসায়ীরাও এর দাবি করে আসছেন অনেক দিন ধরে। এবার তা বাস্তব রূপ পেলো।

   

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, বর্তমানে ভারতে প্রায় ২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ এবং প্রায় ১৪ বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয় দেশে।

   

রুপিতে লেনদেনের ক্ষেত্রে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক নিজ দেশের দুটি ব্যাংককে হিসাব খোলার অনুমতি দিয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের সোনালী ও ইস্টার্ন ব্যাংক রুপি লেনদেনে বিশেষ অ্যাকাউন্ট খোলার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক থেকে অনুমোদন পেয়েছে।

 

এরই মধ্যে ভারতীয় স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও আইসিআইসিআই ব্যাংকে লেনদেন হিসাব খুলেছে সোনালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক। একইভাবে বাংলাদেশের এ দুটি ব্যাংকে হিসাব খুলেছে ভারতীয় ওই দুটি ব্যাংকও।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।