Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

admin • 06 Oct 2023, 02:59 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান। ওয়ানডে র‌্যাংকিংয়ে দুই প্রান্তের দুই দল বলা যায়। পাকিস্তান কিছুদিন আগেও ছিল ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে। এখন রয়েছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে নেদারল্যান্ডস রয়েছে ১৪তম স্থানে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই দল।

হায়দরাবাদের রাজিব গান্ধি ক্রিকেট স্টেডিয়ামে টস করতে নেমে জয় পেলেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস। টস জিতে প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আাজমকে।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩ এর উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে যেন ২০১৯ বিশ্বকাপ ফাইনালের বদলাই নিয়েছে নিউজিল্যান্ড। দুর্দান্ত জয়ে কাল টুর্নামেন্ট শুরু করেছে কিউইরা।

আজ এবারের আসরের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। বিশ্বকাপ শুরুর মিশনে আজ ম্যান ইন গ্রিনদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।