Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

টঙ্গীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা,ডুয়েট শিক্ষকসহ নিহত ২

admin • 20 Feb 2024, 04:29 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
টঙ্গীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা,ডুয়েট শিক্ষকসহ নিহত ২

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের প্রবেশপথ টঙ্গীর চেরাগ আলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে আছেন ঢাকা ইউনিভার্সিটি অব ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (ডুয়েট) এর এক শিক্ষক। তাকে বহনকারী পাঠাও চালকও দূর্ঘটনারয় প্রাণ হারান। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিআরটি প্রজেক্টের ফ্লাইওভারে এ ঘটনা ঘটে।

 

নিহত ডুয়েট শিক্ষক রামকৃষ্ণ সাহা রাজধানীর মোহাম্মদপুর চাঁদ হাউজিং সোসাইটির রবীন্দ্রনাথ সাহার ছেলে এবং পাঠাও চালক মো. দিদার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বড়বিনায়ের চর গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে।

 

প্রত্যক্ষদর্শী ফল ব্যবসায়ী রুবেল রানা জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বাসচালক ও হেল্পার দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এলসে বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

 

এ সম্পর্কে জানতে চাইলে পুলিশ জানায়, অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাদাতা পাঠাও মোটরসাইকেলযোগে কর্মস্থল ডুয়েটগামী শিক্ষক টঙ্গীর চেরাগ আলী অতিক্রম করলে বেলা ১১টার দিকে দ্রুত ঢাকাগামী প্রভাতী বনশ্রী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ডুয়েট শিক্ষক রামকৃষ্ণ সাহা (৩২) ও পাঠাও চালক মো. দিদার (৪২) ঘটনাস্থলে নিহত হন।

 

খবর পেয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।