জাতীয়
আইন-আদালত
সারা দেশ
ঝিনাইদহে স্কুলশিক্ষক হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড
shibly hasan
• 17 Aug 2022, 01:37 PM
• পঠিত 0 বার
ঝিনাইদহের শৈলকুপায় স্কুলশিক্ষক খাঁন মো. আলাউদ্দিন হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া একজনকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় ঘোষণা করেন।
একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসমিদের প্রত্যেককে ৪০ হাজার টাকা করে এবং আমৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- রান্নু খাঁন, জামাল খাঁন ও কানু খাঁন। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি শামছুর রহমান খাঁন।
২০১৪ সালের ৭ সেপ্টেম্বর শৈলকুপা উপজেলার শিতলী গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খাঁন মো.আলাউদ্দিনকে কুপিয়ে জখম করে আসামিরা। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষকের মৃত্যু হয়। এ ঘটনায় তার স্ত্রী ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
পুলিশ তদন্ত শেষে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করেন। সাক্ষ্য প্রদানের ভিত্তিতে দোষী প্রমাণিত হওয়ায় ৩ জনকে মৃত্যুদণ্ড ও ১ জনকে আমৃত্যু করাদণ্ড প্রদান করা হয়। দোষী প্রমাণিত না হওয়ায় ৩ জনকে খালাস দেয়া হয়।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





