Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর সারা দেশ

ঝড়ে গাছ চাপায় প্রাণ গেল বৃদ্ধার

• • পঠিত 18 বার
শেয়ার করুন:
ঝড়ে গাছ চাপায় প্রাণ গেল বৃদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঝড়ে গাছ চাপায় ছকিনা বেগম (৬৩) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (১৭ মে) সন্ধ্যা ৭ টার দিকে দামুড়হুদা উপজেলার তারিনিপুর গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত ছকিনা বেগম একই গ্রামের মৃত মহি উদ্দীনের স্ত্রী।

 

বিষয়টি নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

 

নিহতের পরিবারের বরাতে তিনি জানান, সন্ধ্যায় প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির ভেতর মুরগির ঘরে মুরগি তুলছিলেন বৃদ্ধা ছকিনা বেগম। হঠাৎ মুরগি ঘরের পাশে থাকা একটি মেহগনি গাছ তার ওপর ভেঙে পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া জানান, হাসপাতালে আনার আগেই মারা যান ছকিনা বেগম।

 

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।