Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

জোটভুক্ত দলগুলোর প্রতীক বরাদ্দ নিয়ে যা জানালো ইসি

admin • 16 Nov 2023, 08:08 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জোটভুক্ত দলগুলোর প্রতীক বরাদ্দ নিয়ে যা জানালো ইসি

জোটের যেকোনো একটি দলের প্রতীক জোটভুক্ত দলসমূহের প্রার্থীদের বরাদ্দ করা যাবে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

   

নির্বাচন কমিশনের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৭ জানুয়ারি, ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিধান অনুসারে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল মিলে নির্বাচনী জোট গঠন করা হলে, এ জোটের যেকোনো একটি দলের প্রতীক জোটভুক্ত দলসমূহের প্রার্থীদের বরাদ্দ করা যাবে।

   

এরূপ প্রতীক পেতে হলে জোটকে নির্বাচনী তফসিল ঘোষণার পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর দরখাস্ত দাখিল করতে হবে।

 

এতে আরও বলা হয়, আগামী ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী নির্বাচনি জোটের প্রতীকের জন্য তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে আবেদন করাতে বলা হয় বিজ্ঞপ্তিতে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।