Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জুলাই শহীদদের স্মরণসভায় ডিসির অনুপস্থিতি, ক্ষোভ ঝাড়লো আয়োজকরা

admin • 08 Sep 2025, 10:18 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জুলাই শহীদদের স্মরণসভায় ডিসির অনুপস্থিতি, ক্ষোভ ঝাড়লো আয়োজকরা

জামালপুরে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসনের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় আয়োজকদের তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

 

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা পরিষদ সম্মেলন কক্ষে শহীদ ও আহত সেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামালপুর জেলার উদ্যোগে “এক নদী রক্তের দাবি” শীর্ষক এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে শহীদ পরিবারের সদস্যরা এবং বিশেষ অতিথি হিসেবে অংশ নেন আহত জুলাই যোদ্ধারা।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আজিজুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ বাবু, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিকসহ শহীদ পরিবার ও আহতরা। এছাড়াও শহীদ ও আহত সেলের কেন্দ্রীয় সমন্বয়ক আল নুর মোহাম্মদ আয়াস এবং সহ-সমন্বয়ক শেখ হাসনাত জনি বক্তব্য দেন।

 

আল নুর মোহাম্মদ আয়াস ক্ষোভ প্রকাশ করে বলেন, “গত সপ্তাহে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা জামালপুরের ডিসি মহোদয়কে এ আয়োজনের কথা জানিয়েছিলেন। আমরা জেলা প্রশাসনকেও অবহিত করেছিলাম। তারপরও ডিসি বা তার কোনো প্রতিনিধি উপস্থিত হননি। শহীদদের পাশে দাঁড়ানোর দায়িত্ব ভুলে গেছেন তারা। প্রশাসন এখনো ফ্যাসিবাদকে ভয় পায়, তাই এই আয়োজন এড়িয়ে গেছে।”

 

সহ-সমন্বয়ক শেখ হাসনাত জনি বলেন, “আহত ও শহীদ ভাইদের নিয়ে অরাজনৈতিক আয়োজন হবে, সেখানে প্রশাসনের কেউ থাকবে না— এটা কল্পনাতীত। আজ ডিসি মহোদয় উপস্থিত থাকলে শহীদ পরিবারের নানা সমস্যা আমরা সরাসরি তুলে ধরতে পারতাম।”

এ বিষয়ে জেলা প্রশাসক হাছিনা বেগমকে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ফোনে এ বিষয়ে কিছু বলা যাবে না। প্রয়োজন হলে আমাদের অফিসে এসে কথা বলুন।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ অনুষ্ঠানে ১৭ জন শহীদ পরিবারের প্রতিনিধি ও ২৫ জন আহত জুলাই যোদ্ধা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।