Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

জুনে ঢাকায় আসছে মেসির আর্জেন্টিনা

admin • 17 Jan 2023, 07:19 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জুনে ঢাকায় আসছে মেসির আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপ চলাকালে ঢাকায় মেসিভক্তদের উন্মাদনা দেখেছে ফুটবল বিশ্ব, দেখেছে আর্জেন্টিনাও। গুঞ্জন উঠেছিল, আর্জেন্টিনাকে ঢাকায় আনতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অবশেষে সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে জুনে ঢাকায় আসবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

আর্জেন্টিনার ঢাকায় আসার বিষয়টা প্রায় চূড়ান্ত জানিয়ে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, ‘আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফর চূড়ান্ত হয়ে এসেছে। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। তারা আমাদের জানিয়েছে যে জুনের ফিফা উইন্ডোতে তারা আসতে চায়। টার্মস অ্যান্ড কন্ডিশন সমস্যা না হলে জুনে তারা আসবে বলাই যায়।’

বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কারকাজের যা অবস্থা, তাতে খেলা হবে কোথায়, সেই প্রশ্ন আসে। কাজী সালাউদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামেই খেলা হবে। আমরা আজ জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছি জরুরি ভিত্তিতে সব করে দিতে। তারা রাজি হয়েছে। স্টেডিয়াম ঠিক না হলে খেলাই তো হবে না।’

ঢাকায় আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কারা? এমন প্রশ্নে কাজী সালাউদ্দিন বলেন,‘আর্জেন্টিনা তাদের কোচের সঙ্গে আলোচনা করে কয়েকটি দেশের নাম দেবে আমাদের। তারপর সেই নামগুলো নিয়ে কাজ করব আমরা। শেষে একটি দেশ ঠিক করা হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।