Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিল এলে যা করবেন

admin • 07 Jul 2026, 03:44 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিল এলে যা করবেন

বিদ্যুতের গ্রাহক পর্যায়ে অন্যান্য মাসের তুলনায় জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে বিশেষ বার্তা দিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিল বেশি এলে হটলাইনে কল করে জানানোর অনুরোধ জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

 

সোমবার (২৯ জুন) দিবাগত রাতে মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ বিষয়ে জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, বিদ্যুতের গ্রাহক পর্যায়ে জুন ২০২৬ মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিলক্ষিত হচ্ছে মর্মে অভিযোগ বিভিন্ন সূত্র হতে জানা যায়। গ্রাহক হয়রানি লাঘবের নিমিত্ত অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়টি যথাযথভাবে পর্যবেক্ষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানিসমূহকে ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে।

এ অবস্থায় গ্রাহকদেরকে অতিরিক্ত বিল সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানিগুলোর সঙ্গে সরাসরি অথবা হটলাইনসমূহে যোগাযোগ করার জন্য বিদ্যুৎ বিভাগের পক্ষ হতে অনুরোধ করা হয়েছে। যেসব নম্বরে অভিযোগ জানাবেন

বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা- ১৬৯৯৯

বিপিডিবি এর কল সেন্টার- ১৬২০০

পবিবো এর কল সেন্টার- ১৬৮৯৯

ডিপিডিসি লি. এর কল সেন্টার- ১৬১১৬

ডেসকো লি. এর কল সেন্টার- ১৬১২০

নেসকো লি. এর কল সেন্টার- ১৬৬০৩

ওজোপাডিকো লি. এর কল সেন্টার- ১৬১১৭

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।