Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
খেলাধুলা

জুনিয়র সাফের সেমিফাইনালে বাংলাদেশ

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
জুনিয়র সাফের সেমিফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ (বুধবার) ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত-নেপাল। সেখানে নেপালের ১-০ গোলের পরাজয়ে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে।

 

সাফ অ-১৬ টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করছে। দুই গ্রুপে দল রয়েছে তিনটি করে। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে শীর্ষ দল সেমিফাইনালে উঠবে। বাংলাদেশের গ্রুপে দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে ভারত গ্রুপসেরা। বাংলাদেশ দুই ম্যাচের মধ্যে একটি জিতে রানার্সআপ হয়ে সেমিতে পা রেখেছে। এছাড়া দুই ম্যাচেই ১-০ ব্যবধানে হারায় টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে নেপাল।

 

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন পাকিস্তান। মালদ্বীপ ও ভুটানকে হারিয়ে তারা গ্রুপসেরা হয়েছিল। ভারতের প্রতিপক্ষ ঠিক হবে মালদ্বীপ ও ভুটানের ম্যাচের পর। দুই দলই প্রথম ম্যাচ হেরেছে। আজকের ম্যাচের জয়ী দল সেমিতে খেলবে আর ড্র হলে দুই দলের গোল ব্যবধান এগিয়ে থাকা দল উঠবে পরের পর্বে। পরবর্তীতে আগামী ৮ সেপ্টেম্বর দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।