Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

জিপিএস অনুসরণ করে ঝুলন্ত কাঠের সেতুতে আটকে গেল গাড়ি

admin • 03 Feb 2024, 11:23 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জিপিএস অনুসরণ করে ঝুলন্ত কাঠের সেতুতে আটকে গেল গাড়ি

জিপিএস দেখে গাড়ি চালাতে গিয়ে খাদের ওপর ঝুলন্ত কাঠের সেতুতে গাড়ি আটকে বিপত্তিতে পরেন থাইল্যান্ডের এক মহিলা। স্থানীয় পাতায়া নিউজের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায় জিপিএসের দেখানো পথে গাড়ি চালিয়ে খাদের ওপর ঝুলন্ত কাঠের সেতুর মাঝখানে আটকে যায়।

 

প্রতিবেদনে জানা যায়, ‘শর্টকাট’ হবে ভেবে জিপিএসের দেখানো পথেই গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তিনি, তা করতে গিয়েই এসে পড়লেন খাদের ওপর ঝুলন্ত কাঠের সেতুর মাঝখানে। পরে উদ্ধারকারী দল এসে তুলে আনেন সেই গাড়িটিকে।

 

জানা যায়, থাইল্যান্ডের উইয়াং থং ব্রিজের ওপর রাস্তা পরিচিত না থাকায় তিনি জিপিএসের দেখানো পথে এগোচ্ছিলেন। সেই জিপিএস উইয়াং থং ব্রিজের ওপর দিয়ে এগিয়ে যাওয়ার নির্দেশ দেয় তাকে।

 

কিছু না ভেবেই নিশ্চিন্ত মনে ব্রিজে উঠে পড়েন তিনি। কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই বুঝতে পারেন, সেতুটি কাঠের তৈরি এবং এতটাই সরু যে, সেটি গাড়ি চালানোর জন্য একেবারেই উপযুক্ত নয়। এর মধ্যে ১৫ মিটার এগুনোর পরেই কাঠের ফাঁকে গাড়ির চাকা আটকে যায়।

 

নড়াচড়ার উপায় নেই দেখে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করেন মহিলা। পরে মহিলার চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধারকারী সংস্থাকে খবর দিলে তারা এসে গাড়িসহ ওই নারীকে উদ্ধার করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।