Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

জার্মানির ৭-১ জয়ের ম্যাচে মেসিদের পার্টি, ভিডিও ভাইরাল

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
জার্মানির ৭-১ জয়ের ম্যাচে মেসিদের পার্টি, ভিডিও ভাইরাল

বিশ্বকাপের প্রথম ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়েছে জার্মানি জাতীয় ফুটবল দল। কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে আবারও আলোচনায় এসেছে জার্মানদের ঐতিহাসিক স্কোরলাইন, যা মনে করিয়ে দিয়েছে ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে সেই বিখ্যাত জয়ের কথা।

 

এই ম্যাচটি শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও তৈরি করেছে ভিন্ন এক চিত্র। জার্মানির এই দাপুটে পারফরম্যান্স উপভোগ করতে দেখা গেছে আর্জেন্টিনা দলের ফুটবলারদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একসঙ্গে বসে ম্যাচ দেখছেন লিওনেল মেসি, রদ্রিগো দে পলসহ দলের অন্যান্য সদস্যরা।

 

ভিডিওতে দেখা যায়, সংগীতের তালে তাল মিলিয়ে নাচ-গানে মেতে উঠেছেন তারা। বিশেষভাবে নজর কাড়ে মেসির উদযাপন, হাতে জার্সি ঘুরিয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায় তাকে। তার সঙ্গে তাল মিলিয়েছেন দে পলও। পেছনে ছিলেন থিয়াগো আলমাদা, লিয়ান্দ্রো পারেদেস ও জিওভানি লো সেলসোরাও।

 

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে বেশ ফুরফুরে মেজাজেই সময় কাটাচ্ছে আর্জেন্টিনা শিবির। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হবে। চোট কাটিয়ে দলে ফিরেছেন মেসি, ফলে দলটি রয়েছে পূর্ণ শক্তিতে।

 

উল্লেখ্য, ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল। সেই স্মৃতি আবারও সামনে আসায় ফুটবল বিশ্বে বাড়তি আলোচনা তৈরি হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।