Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামিন নামঞ্জুর, কারাগারে শ্যামল দত্ত

admin • 23 Sep 2024, 04:40 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামিন নামঞ্জুর, কারাগারে শ্যামল দত্ত

রাজধানীর ভাষানটেক থানার হত্যা মামলায় গ্রেপ্তার ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে কারাগারে পাঠানো আদেশ দেন আদালত।

 

সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

এদিন রিমান্ড শেষে শ্যামল দত্তকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাষানটেক থানার উপ-পরিদর্শক মো. সাহিদুল বিশ্বাস। শ্যামল দত্তের পক্ষে তার আইনজীবী শ্যামল কান্তি সরকার জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর ভাষানটেক থানাধীন এলাকায় বিজয় মিছিল করতে গেলে গুলিবিদ্ধ হয়ে মারা যান ফজলু। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর নিহত ফজলুর ভাই সবুজ বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৬৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।