Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গণ অধিকারের প্রার্থী লিটন

admin • 29 Dec 2025, 06:27 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গণ অধিকারের প্রার্থী লিটন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের মনোনীত প্রার্থী মো. লিটন মিয়া আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মেলান্দহ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

 

এ সময় অন্যান্য নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরার হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন মো. লিটন মিয়া। এর আগে মনোনয়ন সংগ্রহের দিন দলের আরেক মনোনয়ন প্রত্যাশী জেলা গণ অধিকার পরিষদের সহ-সভাপতি আরিফুল ইসলাম তুহিনকে সঙ্গে নিয়ে নির্বাচন কার্যালয়ে গিয়ে দলীয় ঐক্যের বার্তা দেন লিটন মিয়া। 

 

মনোনয়নপত্র দাখিল শেষে প্রতিক্রিয়ায় মো. লিটন মিয়া বলেন, আমি জনগণের অধিকার আদায়ের রাজনীতিতে বিশ্বাসী। যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হয়, তাহলে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে এবং আমি তাদের রায়ে নির্বাচিত হবো বলে আশাবাদী।

 

তিনি আরও বলেন, নির্বাচিত হলে জামালপুর-৩ আসনের বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং মাদকমুক্ত একটি সুন্দর জামালপুর-৩ গড়ে তুলতে কাজ করবো। এ সময় উপস্থিত দলের নেতাকর্মীরা সংক্ষেপে জানান, দলীয় ঐক্য বজায় রেখে নির্বাচনে অংশ নিলে গণ অধিকার পরিষদ এই আসনে ভালো ফল করবে বলে তারা প্রত্যাশা করছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।