Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুর অভিনব কৌশলে মাদক বিক্রি, গ্রেফতার ১

admin • 15 Apr 2026, 03:50 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুর অভিনব কৌশলে মাদক বিক্রি, গ্রেফতার ১

জামালপুর সদর উপজেলায় অভিনব কৌশলে মাদক বিক্রির অভিযোগে গ্রেফতার হওয়া মোছাঃ লাকসি বেগমকে (৪১) আদালতের সোর্পদ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টা দিকে তাকে আদালতে সোর্পদ করে জামালপুর সদর থানার পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. খাইরুজ্জামান।
এর আগে গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে শহরের পূর্ব কাঁচারীপাড়া এলাকার মেষ্টা খাঁনবাড়ী সংলগ্ন একটি গলি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া লকসি বেগম (৪১) ইসলামপুর উপজেলার বেপারীপাড়া গ্রামের মৃত বাবুল বেপারীর মেয়ে। তিনি বর্তমানে জামালপুর সদর উপজেলার পূর্ব কাঁচারীপাড়ায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, লাকসি বেগম ইঁদুর মারার ওষুধের প্যাকেট ও ডিটারজেন্ট পাউডারের ভেতরে মাদক লুকিয়ে বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
অভিযানকালে একটি ডিটারজেন্ট পাউডারের প্যাকেটের ভেতরে পৃথক পলিথিনে মোড়ানো ২০টি পুটলায় মোট ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৪০ হাজার টাকা।
এছাড়া ইঁদুর মারার ওষুধের প্যাকেটের ভেতরে লুকানো ৬টি জিপার ব্যাগে মোট ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবার মোট ওজন ১৫০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা।
সবমিলিয়ে উদ্ধারকৃত মাদকের মোট মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
এ বিষয়ে জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. খাইরুজ্জামান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া মাদক বিক্রির সঙ্গে আরও ২-৩ জন জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।