Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর সারা দেশ

জামালপুরে ৮ শত পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
জামালপুরে ৮ শত পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর এলাকা হতে ৮০০পিচ ইয়াবা সহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দেওয়ানগঞ্জের সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার আব্দুর রহিম জানায়, গতকাল ৮ মে সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পিআইসির ইনচার্জ আব্দুর রহিম, এস আই রায়হান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ডাংধরা ইউনিয়নের পাথরেরচর টোল ঘরের সামনে চেকপোস্ট বসিয়ে রৌমারি থেকে ছেড়ে আসা ঢাকাগামী পলি বাস তল্লাশি করেন।

এ সময় মোঃ সলিম (৪০) নামের এক ব্যক্তির দেহ তল্লাশী করে ৮০০ শ পিচ ইয়াবা উদ্ধার করে। সে কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার পূর্ব কাওয়ারচর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

 

গ্রেফতারকৃত আসামীকে আজ মঙ্গলবার দেওয়ানগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।